ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের গুঞ্জন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শুধু বিয়ের পরিকল্পনা নয়, ঘনিষ্ঠজনদের কেউ কেউ দাবি করছেন—ইতিমধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তবে এ খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিনোদন অঙ্গনে পূজা চেরীর প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় প্রযোজক, পরিচালক ও একাধিক নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার সরাসরি তার বিয়ের খবর সামনে এসেছে।
বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পূজা চেরী। তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, প্রায় দুই বছর আগেই নাকি গোপনে বাগ্দান সেরে ফেলেছেন তিনি। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তার বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। ফলে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার নীরবতা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের খবর সত্য কি না, সে বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে আপাতত এটি গুঞ্জন হিসেবেই থাকছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










