ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৪:২৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ব্যাটারি বিস্ফোরণ: মা-বাবার পর চলে গেল শিশু আয়েশাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচ বছর বয়সী শিশু আয়েশা মারা গেছে।

দগ্ধ হওয়ার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বিস্ফোরণেও ওই ঘটনার এর আগে আয়েশার বাবা-মা মারা যান। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে আয়েশার আরেক বোন মায়শা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে আয়েশার মৃত্যু হয়েছে। তার আরেক বোন মায়শা চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন।

গত ৯ জুলাই ভোরে কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার চার্জার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের পাঁচজন। তারা হলেন আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন, দুই মেয়ে আয়শা ও মায়শা এবং ময়নার ভাগ্নে আবুল খায়ের রায়হান। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যার আব্দুল মতিন ও তার স্ত্রী ইয়াসমিন। আগুনে মায়শার শরীরের ৪২ এবং রায়হানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে মায়শার অবস্থা ভালো না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

-জেডসি