ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:১৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ব্যাডমিন্টনে ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

অবিশ্বাস্য ফাইনাল! বিশ্ব চ্যাম্পিয়নশিপে এমন একতরফা ফাইনাল! না দেখলে বিশ্বাস হবে না। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে, যেন নিজেকেও ছাপিয়ে গিয়ে আজ, প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু। ফাইনালের ফল ২১-৭, ২১-৭।

যাকে আজ রোববার হেলায় হারিয়ে ইতিহাস গড়লেন ভারতকন্যা। জাপানের সেই ওকুহারা বিশ্ব ক্রমতালিকায় সিন্ধুর থেকে এক ধাপ এগিয়ে। এই টুর্নামেন্টে শুরু থেকেই দুরন্ত ভাবে এগোচ্ছিলেন সিন্ধু।

কোয়ার্টার ফাইনালের আগে দুটো ম্যাচেই জিতেছিলেন স্ট্রেট সেটে। কোয়ার্টার ফাইনাল জিতেছিলেন বিশ্বের এক নম্বর, তাইওয়ানের তাইজু ইং-কে হারিয়ে। একমাত্র সেই ম্যাচই গড়িয়েছিল তিন গেমে। তারপর সেমিফাইনালে স্ট্রেট সেটে হারান বিশ্বের তিন নম্বর, চীনের চেন উফেইকে।

এই টুর্নামেন্টেই, এর আগে পর পর দু’বার ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন সিন্ধু। ২০১৭-তে হেরেছিলেন এই ওকুহারার কাছেই। ২০১৮-তে হারেন স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে। ১০১৯-এও কি হেরে গিয়ে ‘চোকার্স’ হবেন সিন্ধু, ফাইনালে ওঠার পরও অনেকেই এই উদ্বেগে ছিলেন। কিন্তু আজ শুরু থেকে যে খেলাটা খেললেন, তাতে কোনও সময়ই দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ ওকুহারা।