ব্রাজিলিয়ান সাম্বা বনাম মেক্সিকান ওয়েভ
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৪ এএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
একে একে বাদ পড়ে যাচ্ছে বিশ্বকাপের সব ঐতিহ্যবাহী দলগুলো। এ ভরাডুবির মধ্যে সর্বশেষ স্পেন, ডেনমার্ক বিদায় নিল। ইতিহাস লেখা হচ্ছে নতুন নতুন বিজয়ীদের। মেক্সিকো আছে সেরকম ইতিহাস লেখার অপেক্ষায়। প্রতিপক্ষ হট-ফেভারিট শক্তিশালী ব্রাজিল। যাদের বিপক্ষে বিশ্বকাপের চার দেখায় কোনো জয় নেই এল ট্রাইয়োদের। সেই ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে চায় হুয়ান কার্লোস ওসোরিওর দল। সর্বোচ্চবার বিশ্বসেরা যারা সেই ব্রাজিলও প্রস্তুত সব নিয়ে।
আজ সোমবার রাতে সামারা এরেনায় মেক্সিকোর বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
বরাবরের মত এ হট ফেভারিট ম্যাচ নিয়ে কয়েকজন নারী ভক্তর সাথে আমরা কথা বলছিলাম। যে যে দলই সমর্থন করুক না কেন আজ সবার মধ্যে একটা জিনিসের খুব মিল পাওয়া গেল। তা হলো সবার মধ্যেই টান টান উত্তেজনা রয়েছে।
মমতাজ বেগম (এক্সিকিউটিভ) : আমি নেইমারের ভক্ত। ওই আজকের ম্যাচ জিতাবে। দেখেননি এর আগের ম্যাচে কিভাবে খেলল। এভাবে আর কেউ দিতে পারবে, পারবে না।
শাহানা বেগম (গৃহিণী) : আমি সবসময় ব্রাজিলের দলে। ব্রাজিল একটি পুরোনো ঐতিহ্যবাহী দল। তাই মন থেকেই দলটিকে পছন্দ করি।
ডালিয়া ইসলাম (ডাক্তার) : ব্রাজিলের সাথে মেক্সিকোর ৪০ খেলায় ব্রাজিল জিতেছে ২৩টি আর মেক্সিকো ১০টি। সে হিসেবে ব্রাজিল অনেক এগিয়ে। এছাড়া ব্রাজিলের বর্তমান দলটি অন্য যে কোন দল থেকে শক্তিশালী। সে হিসেবে মেক্সিকোর জয়ের সম্ভাবনা জিরো। তাই সাপোর্ট ফর ব্রাজিল।
রুহু খান (চিত্রশিল্পী) : রাশিয়া বিশ্বকাপে চোখ রাখার মতো দল ব্রাজিল। বিশ্বকাপ পাওয়ার ক্ষমতা আছে এ দলের। আর ওরা তা জিতবেই। শেষ খেলাতেই ওরা আবার ফিরে এসেছে।
ইশরাত নশীন (ছাত্রী) : যে বলে ব্রাজিল নেইমার ছাড়া পারবে না তারা বোকা। এ দলের সবাই তারকা খেলোয়াড়। আর নেইমার তাদের মধ্যমণি। আজকে তারা যুদ্ধ জয় করবেই।
যারীন তাসনীম (ছাত্রী) : জিতলেও মেক্সিকো হারলেও একই। খেলা দেখবোই এই দলের জন্য। চাইবো এরা আজকের খেলায় জিতুক। বেস্ট উইসেস।
প্রিয়াশা খানম (ছাত্রী-বুয়েট) : আমি আর্জেন্টিনা ভক্ত। তাই এবার মেক্সিকোর পাশে আছি। দেখব আজকে কোন দল জিতে। আমরা হারার সময় অনেকেই ট্রল করেছে। তাই আজকের দিনটির জন্য অপেক্ষা করছি।
আনিকা জাহান তুষ্টি (ছাত্রী) : নেইমার, নেইমার, নেইমার। আর কোন কথা নেই। আজকে জিতবোই জিতবো। মেক্সিকো রেডি থাক। নেইমার আসছে।
জান্নাতুল কেয়া (সমাজকর্মী) : আমি মেক্সিকোর দলে। নিজেদের দিনে যেকোনো দলই ভয়ঙ্কর। যেটা ভালোমত টের পেয়েছে জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে মেক্সিকো। ব্রাজিলের সামনে তাই কঠিন পরীক্ষা। তাই ব্রাজিল দেখি কি করতে পারে।
আসমাউল হুসনা (ছাত্রী) : যে যাই বলুক ব্রাজিলের ভক্ত হিসেবে আমি মনে করি, ব্রাজিল কিন্তু নেইমার নির্ভর নয়। এ দলে আরও আছেন কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসাস, পাউলিনহো, ফিরমিনোর মতো ইউরোপ মাতানো তারকারা। তাই ব্রাজিলই ব্রাজিল।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











