ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৫:৫৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৪ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো । মঙ্গলবার তিনি নিজেই ব্রাজিলিয়ান টিভিকে এ কথা জানিয়েছেন।

সোমবার করেনা টেস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই জানত যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশে আগে বা পরে পৌঁছে (করোনা) যাবে। এটি আমার জন্য পজিটিভ ছিল।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট বলসোনারো সিএনএন ব্রাজিল অফিসকে জানিয়েছেন, গত চার মাসে এটি তার চতুর্থ করোনা টেস্ট।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দেশটির অবস্থান। অর্থাৎ বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।

-জেডসি