ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৯ আগস্ট ২০২০ রবিবার

ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেল

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ লাখ।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটার বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৪৩ জন। ব্রাজিলে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

মে মাসের শেষ দিক থেকে ২১০ মিলিয়ন জনসংখ্যার ব্রাজিলে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৯০৫ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা যাওয়ার তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

ব্রাজিলে শুরুতে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। কিন্তু জাইর বোলসোনারো সরকারের অব্যবস্থাপনা এবং করোনার প্রকোপ ঠেকাতে যথাযথ পদক্ষেপের অভাবে দিন দিন ব্রাজিল যেন এক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।