ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার
ব্রাজিলে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু
ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃহস্পতিবার ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে সর্বোচ্চ সংখ্যক মানুষ প্রাণ হারানোর পর এ সংখ্যা ২০ হাজার ছাড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপি’র।
ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকায় করোনা ভাইরাস ছড়ানোর উৎপত্তি কেন্দ্র। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১৮৮ জনের মৃত্যু ঘটায় সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ২০ হাজার ৪৭ জনে দাঁড়ালো।
ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৩ লাখ ১০ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনা ভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।
এদিকে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ল্যাটিন আমেরিকার এ বিশাল দেশের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে লকডাউন তুলে নিতে চাপ দেয়ায় দেশটির ২৭ টি রাজ্য গভর্নরের অধিকাংশের সাথে তিনি সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন।
প্রেসিডেন্ট বোলসোনারো এ ভাইরাসকে একটি ‘সামান্য ফ্লু’র’ সাথে তুলনা করেছেন এবং দেশের অর্থনৈতিক ক্ষতি বন্ধে ফের কাজ শুরু করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
অপরদিকে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে।
দেশটিতে করোনাভাইরাস মোকাবেলায় এভাবে পাল্টাপাল্টি পদক্ষেপের ঘোষণা দেয়ায় বিষয়টি আদালতে গড়ালে আদালত রাজ্য ও স্থানীয় সরকারের গৃহীত পদক্ষেপের পক্ষে সমর্থন দেয়।
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











