ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২০:০৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ১০ লাখের মাইলস্টোন ছাড়িয়ে গেছে। ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ব্রাজিলে এক দিনে রেকর্ড সংখ্যক ৫৪ হাজার ৭৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সপ্তাহে দেশটির পরিসংখ্যানে সমন্বয়হীনতা কারণে অনেক রাজ্যের কয়েকদিনের আক্রান্তের সংখ্যা একত্রে যোগ করায় এই সংখ্যা বেড়েছে।

এনিয়ে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৯৫৪ জনে দাঁড়ালো। ফলে বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।