ব্রাজিলে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
ফাইল ছবি
গত কয়েকমাস ধরে করোনার তীব্র আক্রমণে পর্যুদস্ত ব্রাজিল এখন দ্বিতীয় দফায় সংক্রমণের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে আমেরিকা ও ইউরোপ দ্বিতীয় দফার সংক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে।
সারাবিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি লোক মারা গেছে। এ সংখ্যা ৬৬ হাজারেরও বেশি। দেশটিতে গত জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন ১ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে। কিন্তু গত সপ্তাহের প্রথম থেকে প্রতিদিনের মৃত্যু ৩৫০ জনে নেমে আসার পর তা আবার বাড়তে শুরু করেছে। এখন এ সংখ্যা ৪শ’ ছাড়িয়ে গেছে। এছাড়া হাসপাতালেও করোনা রোগীর ভর্তির সংখ্যা বেড়ে গেছে।
ভাইরাসে তীব্রভাবে সংক্রমিত সাও পাওলো রাজ্যে গত সপ্তাহে হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তি সংখ্যা ১৮ শতাংশ বেড়ে গেছে।
ইউনিভার্সিটি অব সাও পাওলো’র হেলথ ইন্টিলিজেন্স ল্যাব প্রধান ডোমিনগস আলভেস বলেন, আমরা ইতোমধ্যে সম্ভবত দ্বিতীয় দফার সংক্রমণের শিকার হয়েছি।
তিনি একে উদ্বেগজনক পরিস্থিতি উল্লেখ করে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে গণহারে করোনা পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসনারো বলেন, দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হলে আমাদেরকে তা মোকাবেলা করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি সত্যিকারভাবেই ধসে যাবে।
ডানপন্থী এই নেতা আরো বলেন, অর্থনীতির ওপর লকডাউনের প্রভাব ভাইরাসের চেয়েও ক্ষতিকর।
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











