ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১:১৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনাকে সম্মান দেওয়ার প্রস্তাব

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন, ওই দেশের সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল।

সোমবার (১ আগস্ট) লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টারে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি।

লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং কপ২৬ এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ স্পিকার। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর উত্তরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ সংসদকে রোহিঙ্গা বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।