ব্রিটিশ রাজকীয় পদবী পরিত্যাগ করলেন হ্যারি-মেগান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনের দ্য ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী দ্য ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এখন থেকে রাজকীয় পদবি রয়্যাল হাইনেস ব্যবহার করবেন না। রানী দ্বিতীয় এলিজাবেথ এই বিষয়ে সম্মতি দিয়েছেন।
এছাড়া, হ্যারি ও মেগানের ফ্রগমোর কটেজ সংস্কারে যে ২৫ লাখ পাউন্ড খরচ হয়েছে তাও তারা পরিশোধ করে দেবেন। ব্রিটেনে অবস্থানকালে তারা এখানে থাকবেন এবং রানীর প্রতিনিধিত্ব করবেন না। বাকিংহাম প্রাসাদ গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে হ্যারি ও মেগান জানিয়েছিলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তারা রাজকীয় দায়িত্ব থেকে অবসর নিতে চান। এরপর রানীর বিশেষ প্রতিনিধি, হ্যারি ও রাজপরিবারের সিনিয়র সদস্যরা এই চুক্তিতে পৌঁছান।
রাজপ্রাসাদ সূত্র আরো জানিয়েছে, হ্যারি ও মেগান তাদের সন্তান আর্চিকে নিয়ে বেশিরভাগ সময় উত্তর আমেরিকাতে অবস্থান করবেন। অর্থ উপার্জানের জন্য তারা নিজেদের মতো করে কাজ করতে পারবেন। তবে রানীর সম্মানহানি হয় এমন কোনো কিছুর সঙ্গে জড়িত হবেন না। চলতি বসন্তের শেষেই এই আদেশ কার্যকর হবে। তবে কেন প্রিন্স হ্যারি এভাবে হঠাৎ করেই রাজপরিবার ছাড়ার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকে জানতে চাইছেন- কেন প্রিন্স হ্যারি অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়ার কথা বলছেন? অনেকে একে গৃহদাহ বলে মনে করছেন। তবে এ ঘটনা যে ব্রিটিশ রাজপরিবারের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
-জেডসি
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে