ব্রিটেনে প্রবেশকারীদের ৮ জুন থেকে কোয়ারেন্টিন বাধ্যতামূলক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৩ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা কমতে শুরু করলেও নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটেন। বিদেশ থেকে আসা প্রত্যেকের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে ৮ জুন থেকে। এই ঘোষণার পাশাপাশি কোয়ারেন্টাইন না মানলে জরিমানা কিংবা মামলা হতে পারে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।
দেশে ফেরা ব্রিটেন নাগরিকসহ বিদেশফেরত প্রত্যেককে স্বেচ্ছায় আইসোলেশনে যেতে হবে এবং কোথায় থাকবেন বিস্তারিত জানাতে হবে। এক সংবাদ সম্মেলনে প্রীতি বলেন, ‘দেশে এই ভাইরাস সংক্রমণের চূড়া অতিক্রম করেছে। এই মারাত্মক রোগটি যেন আবার সংক্রমণ শুরু করতে না পারে সেজন্য বিদেশীদের ব্যাপারে আমাদের অবশ্যই সুরক্ষামূলক পদক্ষেপ নিতে হবে। আমরা একেবারে বন্ধ করছি না। আমাদের সীমান্তও বন্ধ রাখছি না।’
যুক্তরাজ্যে যারা কোয়ারেন্টাইন অমান্য করবেন তাদের এক হাজার পাউন্ড জরিমানা করা হবে। স্বাস্থ্য ও সীমান্ত কর্মকর্তারা তাদের যাচাই করবেন।
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র থেকে আসা কারো জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হবে না। এছাড়া পণ্যবাহী পরিবহনের চালক, স্বাস্থ্যকর্মী কিংবা মৌসুম কৃষিজীবীরা এর আওতামুক্ত থাকবেন। তিন সপ্তাহ পরপর নতুন এই পদক্ষেপ পুনর্মূল্যায়ন করা হবে।
ফিনল্যান্ডেও শিথিল হচ্ছে লকডাউন
স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডে নভেল করোনাভাইরাস সংক্রমণ কমে এসেছে এবং শিথিল হতে শুরু করেছে লকডাউনের সব ধরনের কড়াকড়ি। ফিনল্যান্ডে গত বৃহস্পতিবার (২১ মে) কোনো মৃত্যু হয়নি।
দেশের প্রাথমিক স্কুলগুলো খুলেছে, শিল্পকারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। মন্ত্রণালয় ও সরকারি অফিস-আদালত শিগগিরই খুলবে। বার ও রেস্টুরেন্ট এবং ছোট সব হোটেল ১ জুন থেকে চালু হয়ে যাবে।
তবে পাশের দেশ সুইডেনে দ্রুত বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা। বিশ্বে সংক্রমণের তুলনায় মৃত্যুহার সুইডেনে এখন সর্বোচ্চ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় (২১ মে) নতুন করে ৫৪ জনের মৃত্যু ঘটেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯২৫ জন। দেশটির জনসংখ্যা ১ কোটি ৯২ হাজার ৩৭১ জন।
সুইডেনের রাষ্ট্রীয় স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (২২ মে) জানায়, সরকারি হিসাবে এই পর্যন্ত ২ লাখ ৯ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করে ৩২ হাজার ৮০৯ জন মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
লকডাউন ও সামাজিক চলাচলে নিষেধাজ্ঞামূলক সিদ্ধান্তকে আমলে না নেওয়ায় সুইডেনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের পরিচালক মিকা সালমিনেন।
টানা দুই মাস প্রতিবেশী দেশ সুইডেনের সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সীমানা উন্মুক্ত হলে সুইডেনের করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ও সক্রিয়তা ফিনল্যান্ডে স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







