ব্রিটেনে ভ্রমণে নিষেধাজ্ঞা বেশ কয়েকটি দেশের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার
ব্রিটেনে ভ্রমণে নিষেধাজ্ঞা বেশ কয়েকটি দেশের
বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্রিটেনে ভ্রমণে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে করোনাভাইরাস তীব্র সংক্রামক রূপ নেয়ায় রোববার এ নিষেধাজ্ঞার আওতায় আসে ব্রিটেন। ব্রিটেন করোনার এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করেছে।
এদিকে, করোনা নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে, সুখবর মিলছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটিতে করোনা পীড়িত অর্থনীতিকে চাঙ্গা করতে আইনপ্রণেতারা রোববার প্রায় ৯০ হাজার কোটি ডলার প্রণোদনা প্যাকেজের বিষয়ে সম্মত হয়েছেন। এখন শিগগিরই কংগ্রেস বিলটি পাশ করবে।
ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুম্বার যৌথ বিবৃতিতে বলেছেন, প্রতিদিনের ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর প্রেক্ষিতে নষ্ট করার মতো সময় নেই। ইউরোপ ছাড়াও আমেরিকা অঞ্চলের যেসব দেশ ইতোমধ্যে ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করেছে তার মধ্যে কানাডা, চিলি ও আর্জেন্টিনাও রয়েছে।
জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশই ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে। এছাড়া সমুদ্র, সড়ক ও রেল যোগাযোগ বন্ধের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন ভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করেছেন। ক্রিসমাসের এ সময়ে তিনি দেশের আরো অনেক এলাকায় লকডাউন জারির ঘোষণা দিয়েছেন।
ব্রিটেনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে বিজ্ঞানীরা উল্লেখ করেছেন। এ প্রেক্ষিতে দ্রুত টিকা দেয়া শুরু করা ছাড়া ভাইরাসটির সংক্রমণ ঠেকানোর আর কোন উপায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।
ক্রিসমাসের পরপরই ইউরোপ ব্যাপকভাবে টিকা দেয়ার কাজ শুরু করবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ইতোমধ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার কাজ শুরু হয়ে গেছে। রাশিয়া ও চীনও তাদের নিজস্ব উৎপাদিত টিকা দেয়ার কাজ শুরু করেছে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ইউরোপজুড়ে তীব্রভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









