ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১২:২৬:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের মধ্যে হঠাৎ ৫০ টাকা। ব্রয়লার মুরগির দাম ১০টাকা থেকে ২০বৃদ্ধি প্রত্যাশিত হলেও এবার বেড়েছে একবারে ৫০টাকা যা নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে।

বাজারে আগে কেজি প্রতি মুরগি ১৭০–১৮০ টাকায় বিক্রি হত, বর্তমানে তা ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারের  হঠাৎঅস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ নিম্নবিত্ত মানুষের জন্য এক বড় ধাক্কা।নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের  মানুষের পক্ষে মুরগি কেনা কঠিন হয়ে পড়েছে।   সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নিম্নবিত্ত পরিবারের জন্য ব্রয়লার মুরগি ছিল সহজলভ্য এবং পুষ্টিকর খাবারের একটি গুরুত্বপূর্ণ উৎস। হঠাৎ এতো দামে মুরগি কেনা এখন অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।সামাজিক মাধ্যমে এই হঠাৎ মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই লিখেছেন,এতো দামে মুরগি আমাদের জন্য বিলাসিতা। আমাদের পেটে লাথি, মাথায় হাত। অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে বাজার স্থিতিশীল করার দাবি জানিয়েছেন।

ক্রেতাদের অভিযোগ,সরকারের উদাসীনতা বাজার দাম বৃদ্ধি করেছে।  অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন, দাম নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ নেই। সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেই। রফিকুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, এক সপ্তাহের মধ্যে দাম ১৮০ থেকে ২৩৫ টাকায় বেড়ে গেছে। সংসারের দৈনন্দিন খাবারের খরচ অনেক বেড়ে গেছে। শিশু ও বৃদ্ধদের জন্য খাবারের ব্যয় সামলানো কঠিন।

নাসরিন আক্তার নামে একজন গার্মেন্টস কর্মী জানান, মাছ-মাংসসহ সব ধরনের খাদ্যের দাম বেড়ে গেছে। একটি মাঝারি মাপের মুরগি কিনতেই ৫৫০–৬০০ টাকা খরচ হচ্ছে। দরিদ্র মানুষের জন্য এটি বহনযোগ্য নয়। আমাদের মতো সাধারণ মানুষ এখন সহজলভ্য খাবার থেকে দূরে চলে গেছি।

ক্রেতারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং বাজারে মুরগির দাম স্থিতিশীল রাখবে। তারা মনে করছেন, সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ এখনই জরুরি।নিম্ন আয়ের মানুষদের খাদ্যাভ্যাস ও পুষ্টি রক্ষার জন্য যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই হঠাৎ ও বড় দামের বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনকে আরও কষ্টকর করে তুলবে।