বড়দিনের আমেজে জয়া আহসানের বিশেষ বার্তা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালিত হচ্ছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও; সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এবার ভক্তদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।
এদিন বিকেলে জয়া আহসান বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন। দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।
ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।
জয়া আহসানের এই পোস্টটি প্রকাশের পরই ভক্তদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি জয়ার স্নিগ্ধ লুকের প্রশংসা করছেন ভক্তরা। এছাড়াও বর্তমানে দেশে এবং বিশ্বে চলমান নানা অস্থিরতার মাঝে অভিনেত্রীর এই শান্তির প্রার্থনা বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তদের।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মতিথিকে বরণ করে নিতে মেতে উঠেছেন তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










