ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৪৫:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বড়দিন উদযাপনে বাড়বে করোনার সংক্রমণ: ফাউসি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের মহামারীতে আসন্ন বড়দিন উদযাপনের ব্যাপারে আগে থেকেই সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

তিনি বলেছেন, থ্যাংকস গিভিং ডের পর বাড়তে থাকা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বড়দিন এবং নববর্ষের সময়কালের পর তার চেয়েও বেশি সংক্রমণ হতে পারে বলে হুশিয়ার করেন তিনি। খবর বিবিসির।

করোনাভাইরাসের মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষের।

থ্যাংকস গিভিং ডে শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রেকর্ডসংখ্যক মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিডবিষয়ক প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডের চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ এতে জনসমাগম হয় সবচেয়ে বেশি।

-জেডসি