ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বিএনপির ভূমিধ্বস বিজয় ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বড় ভাইয়ের মোবাইলে ভিডিও দেখে ধর্ষণ!

নরসিংদী প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩২ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ নাদিম ইসলাম (১২) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় ভাইয়ের মোবাইলে ভিডিও দেখে কৌতুহল বশে এই কাজ করেছে বলে পুলিশকে জানিয়েছে সে।

আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জিনারদী মাজেরচর গ্রাম থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও নির্যাতিত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার নাদিম ঘোড়াশাল পৌরসভায় নানা আবদুল সালাম মিয়ার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে চার বছরের এক শিশুকে ফুসলিয়ে বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে সে। শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদি হয়ে নাদিম ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পলাশ থানায় মামলা দায়ের করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া নাদিম বয়সে কিশোর। সে জানিয়েছে, বড় ভাইয়ের মোবাইলে ভিডিও দেখে কৌতুহলের বশে এই ঘটনা ঘটিয়েছে। এটি আমাদের সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি।