ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ২৩:০৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

বয়স ১০ হলেই এনআইডি পাবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বয়স ১০ হলেই নিবন্ধনের আওতায় এনে অস্থায়ী জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছর থেকেই এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে শূন্য থেকে সব বয়সীদের অস্থায়ী এনআইডি দেয়ার পরিকল্পনাও রয়েছে নির্বাচন কমিশনের।

ইসি সূত্রের খবর, এই প্রকল্পের জন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আই রিস ও দশ আঙুলের ছাপ দেয়ার মেশিন সব উপজেলা/থানা নির্বাচন অফিসেই রয়েছে। বেশিরভাগ ছেলেমেয়েই লেখাপড়া করে। তাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন ফরম পাঠানো হবে। সেখানে শিক্ষকরা পূরণ করে দিবেন। আর যারা পড়াশুনা করে না, তাদের নির্দিষ্ট দিন-তারিখ ঠিক করে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে নিবন্ধন করানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ৫(২) অনুযায়ী, ভোটার নয়, এমন নাগরিকদের নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র দিতে পারবে কমিশন। এ হিসাবে সব বয়সীদের নিবন্ধন তথ্য সংগ্রহ ও তাদের কার্ড দেয়া কমিশনের এখতিয়ার।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন জানান, ১০ বছর থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধনের আওতায় এনে এ বছর অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এরা ১৮ পূর্ণ করলে, স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। তখন তাদের স্মার্টকার্ড দেয়া হবে। তিনি জানান, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়াদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মেলে না। এনআইডি না থাকায় সমস্যায় পড়েন। এসব বিষয় মাথায় রেখে ইসি এ পরিকল্পনা বাস্তবায়ন করছে।

উল্লেখ্য, ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এরপর ২০১৫ সালের ২৫ জুলাই থেকে প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। এই হিসাবে, তখন যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে, এ ধরনের ১৫ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল ইসি।

-জেডসি