ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ভয়াবহ বন্যায় ব্রাজিলে ৫৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্যাপক বন্যায় ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যে মোট ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ বন্যার ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে এবং ৬৫ জন আহত, ৩৩ হাজার ২৯০ জন গৃহহীন হয়েছে।

কর্তৃপক্ষ ব্যাপক বন্যার কারণে এ রাজ্যের ১০১টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বন্যায় অনেক শহর একেবারে সয়লাব হয়ে গেছে।

ব্রাজিলের ফেডারেল সরকার রোববার মিনাস গারাইসের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো পুন:নির্মাণে ২ কোটি ১৪ মার্কিন ডলার বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজ্যের রাজধানী বেলো হোরিজন্টিতে বন্যা, ভূমিধস ও ঘরবাড়ি ধসে পড়ে শুক্রবার থেকে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি