ভরাট হচ্ছে মধুপুরের খাল-বিল, হারাচ্ছে দেশি মাছ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল-ভরাটের কারণে ঐতিহ্য হারাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের খাল-বিলগুলো। দেশীয় প্রজাতির মাছ থেকে শুরু করে জলজ নানা উদ্ভিদ শেওলাসহ বিভিন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে। বিপণ্ন হচ্ছে পরিবেশ। এর প্রভাবে সৌন্দর্যও বিলীন হচ্ছে। খাল-বিলের পুটকা-পানা হিজল-তমালের ডালে ডালে বাসা বেঁধে বাস করা পাখিরও আগের মতো দেখা মেলে না। শামুক ঝিনুক শাপলা ঢেফল শিঙগিরাসহ জলজ উদ্ভিদও হারাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের হাত থেকে রক্ষা পেতে বিল-ঝিল, নদী, জলাশয় খনন, ড্রেজিং করা, মৎস্য সম্পদ রক্ষার জন্য অভয়াশ্রম তৈরি, মা মাছ পোনাসহ মৎস্য আইন মেনে চলাসহ জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মধুপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট বিলের সংখ্যা ৩৬টি। একমাত্র নদীর নাম বংশাই। মোট পুকুরের সংখ্যা ৪৪৪৬টি। খালের সংখ্যা ৫টি। মৎস্য জীবির সংখ্যা ১৬১৭ জন। মধুপুরে মাছের চাহিদা ৫ হাজার ৯৫০ মে.টন। মোট উৎপাদনের পরিমান ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৩ মে. টন। মৎস্য চাষীর সংখ্যা ৩৩৯৫ জন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মধুপুরের অন্যতম বড় দিঘির নাম সুতানালী দিঘি। এটি শোলাকুড়ি গ্রামে অবস্থিত। এ দিঘিতে প্রতিবছর প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। মাটি-পানির গুনাগুণ ভালো থাকার কারণে মাছের স্বাদও বেশি। উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী একটি বিলের নাম হাওদা বিল। এটি কুড়াগাছা-অরণখোলা ইউনিয়নের মাঝ খান দিয়ে বয়ে গেছে। এ বিলের মাছের স্বাদ ও ঐতিহ্য রয়েছে পুরো টাঙ্গাইল জেলা জুড়ে। উত্তর-দক্ষিণ বরাবর এটি। খিরনদী এসে মিলিত হয়েছে এ বিলে। আবার এ বিল গোঁজা খাল হয়ে বংশাই নদীতে নিজেকে বিলিয়ে দিয়েছে। এক সময় সারা বছর জুড়ে জল থাকতো এ বিলে। দেশীয় প্রজাতির নানা মাছে ছিল ভরপুর। বিলের নালায় চৈত্র মাসে পানি থাকার কারণে মা মাছগুলো ডিম পাড়া সুযোগ পেত। পুটকা-পানাসহ নানা জলজ উদ্ভিদে ছিল সজ্জিত। হিজল-তমাল গাছ ছিল। গাছে গাছে পাখিরা বসত। শীতকালে অতিথি পাখি আসে এ বিলে। বিলের দু’পাশে কাশফুলে ভরে যেতে। শুধু এ বিলেই নয় এমন পরিবেশ ছিল মধুপুরের বিলগুলোতে। এখন কালের পরিক্রমায় চাষাবাদ নালা ভরাট ধানচাষে কীটনাশক প্রয়োগসহ বিরূপ প্রভাবে ঐতিহ্য হারাচ্ছে এসব বিল-নদী-নালা ও খাল। এমনটাই জানালেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন জানান, এবার জাল কিনে মাছ ধরতে পারছেন না। খাল বিলে পানি না আসায় মাছ কমে গেছে। সামান্য মাছ ধরে খাওয়া চলছে বলে জানান তিনি। আব্দুল বাছেদ জানান, আগে বর্ষাকালে বৃষ্টি নামলে জাল-জালি নিয়ে পানি নামার ড্রেনে প্রচুর মাছ পাওয়া যেত। তারা রাতেও মাছ ধরতেন। শিং, মাগুর, কই, ডারকিনা, পুঁটি, চাটার কোন কমতি ছিল না। শামছুল হক বলেন, এ বিলের মাছ হাট বাজারে নিয়ে গেলে চড়া দামে বেচা যেত। শিং, মাগুর, কই, টেংরা, পুঁটি, টাকি, বোয়ালসহ নানা ধরনের দেশি মাছ পাওয়া যেত। কার্তিক মাসে পানি কমলে বাওয়া উৎসব করা হতো। নৌকা বাইস হতো বর্ষাকালে এখন আর আগের সেই ঐতিহ্য নেই।
মোতালেব জানান, শীতকালে এসব বিলের মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করে রেখে দিলে চর্বি জমে থাকতো। মাটির গুণাগুণের কারণে মধুপুরের বিলের মাছগুলো তুলাহীন। এখন আর আগের সেই মাছ, জলজ উদ্ভিদসহ বিলগুলোর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।
স্থানীয় মৎস্যজীবীদের দাবি, মৎস্য সম্পদ রক্ষা, জলজ পরিবেশ, উদ্ভিদসহ খাল খনন, অভয়াশ্রম করা, খাল-নদী-বিলগুলো অবৈধ দখলমুক্ত করা। মাছে-ভাতে বাঙিালির প্রিয় খাবার পুষ্টি চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারলে খাল-বিল ফিরে পাবে হারানো ঐতিহ্য। স্থানীয়রা পাবে দেশি মাছের সমাহার। অবৈধ জাল বন্ধ করতে পারলে মা ও পোনা মাছের যোগান বাড়বে। হবে পুষ্টির চাহিদা পূরণ।
এ বিষয়ে মধুপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও বন্যা হচ্ছে। এ সময়ে পানি কম থাকায় মা মাছ ডিম দিতে পারছে না। অবৈধ জালে মা মাছ ধরা পড়েছে। যে কারণে পোনা মাছ বাড়ছে না। বর্ষা না হওয়ায় খাল-বিলে আগের মতো পানি হচ্ছে না। তিনি জানান, অভিযান করেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ জাল। এজন্য জনসচেতনতা প্রয়োজন। দেশীয় মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




