ভরিতে ১১৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
আরেক দফা কমলো স্বর্ণের দাম। আজ থেকে নতুন দর কার্যকর হবে সারা দেশে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে দাম মূল্যবান এই ধাতুটির দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে। সেই হিসেবে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা।
সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে সাড়ে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৬৭৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আনেনি জুয়েলার্স সমিতি। ভালো মানের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।
জুয়েলার্স সমিতি বলছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বার মতো সোনার দাম কমানো হলো।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










