ভাইরাস সংক্রমণ বৃদ্ধি: ঢাকা মহামারীর কেন্দ্রস্থল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ এএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
রাজধানী ঢাকা কোভিড-১৯ সংক্রমণের কেন্দ্রস্থল হিসাবে আবির্ভুত হয়েছে। দেশে মহামারীর নতুন তরঙ্গ আঘাত হানার পর স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণের হার ১১.৬৮ শতাংশ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন। গতকাল এ হার ছিল ৮.৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) একজন মুখপাত্র বলেছেন, মহামারীর দ্বিতীয় তরঙ্গ শেষ হওয়ার পর প্রথমবারের মতো সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, রাজধানীতে ৮০ শতাংশেরও বেশি সংক্রমিত হওয়ার ঘটনা শনাক্ত হওয়ায় ঢাকা করোনাভাইরাস আক্রমণের সবচেয়ে ঝুঁকির সম্মুখীন হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় আমরা দৃশ্যত নতুন করে আরেকটি আঘাত মোকাবেলা করতে যাচ্ছি।
ওমিক্রন সংক্রমন রোধ করতে সরকার অনির্দিষ্টকালের জন্য ১১-দফা বিধিনিষেধ ঘোষণা করার একদিন পরে জাহিদ মালেক এ মন্তব্য করেছেন।
২০২১ সালের ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভাইরাসটির ওমিক্রন সংক্রমন উত্থানের পরে সারা বিশ্ব থেকে সংক্রমণের খবর পাওয়া গেছে। ১১ ডিসেম্বর বাংলাদেশে প্রথম ওমিক্রন সনাক্ত হয়েছিল।
ডিজিএইচএস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২,৯১৬টি কোভিড-১৯ সংক্রমন সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র ঢাকা ও জেলার অন্যান্য উপজেলাতেই ২,৩৭৬ টি সংক্রমন সনাক্ত হয়েছে। গতকাল সংক্রমণের হার ছিল ৮.৯৭ শতাংশ এবং আগের দিন ছিল ৮.৫৩ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সংক্রমণের হার টানা চার সপ্তাহের জন্য ৫ শতাংশের মধ্যে থাকলে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে বিবেচিত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশ গত তিন মাসেরও বেশি সময় ধরে বিপদসীমার নিচে ছিল। কিন্তু কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর, ২০২১ তারিখে অত্যন্ত সংক্রামক নতুন ওমিক্রন প্রাদুর্ভাবের পর বাংলাদেশের জন্য একটি নতুন সতর্কতা জারি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন সংক্রমণকে উদ্বেগজনক ভেরিয়েন্ট হিসাবে ঘোষণা করেছে।
মালেক বলেছেন, আমাদের প্রাণঘাতী ভাইরাস থেকে সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
মন্ত্রী আরো বলেছেন, সরকার চলতি বছরের এপ্রিলের মধ্যে বুস্টার ডোজ সহ ২৮ কোটি ডোজ টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি বলেন, আমরা প্রতি মাসে বিপুল পরিমাণ ভ্যাকসিন পাচ্ছি যা দেশব্যাপী টিকাদার কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









