ভাবা হলো বোমা, উদ্ধার হলো বেগুন
চট্টগ্রাম প্রতিনিধ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোমা উদ্ধার করতে গিয়ে বেগুন উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রক্টোরিয়াল বডির সদস্যদের মারফতে জানা গেছে, ‘মক ট্রায়াল টুর্নামেন্টে’ প্রদর্শনের জন্য আনা একটি বস্তুকে বোমা ভেবে ভুল করেছিল নিরাপত্তা প্রহরীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১০টার নিত্যদিনের কাজের অংশ হিসেবে আইন অনুষদের রাস্তা ধরে হাঁটছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা প্রহরী। হঠাৎ বোমাসদৃশ বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন দুজন। পরে তারা খবর দেন প্রক্টোরিয়াল বডির সদস্যদের। তারা খবর দিলে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এদিকে বোমার কথা শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে ক্যাম্পাসে হাজির হয় চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। কয়েক মিনিটের মাথায় উদ্ধার করেন বোমাসদৃশ বস্তুটি।
চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেস বড়ুয়া জানান, কালো টেপে মোড়ানো বস্তুটি আসলে বেগুন। এর সঙ্গে চারটি তার লাগানো ছিল বলেই বোমার মতো মনে হচ্ছিল।
এ বিষয়ে আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান জানান, মক ট্রায়াল টুর্নামেন্টে প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিযোগীরা এই ধরনের বস্তু নিয়ে আসেন। এটি বোমা ছিল না।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়েক দিন আগে ‘মক ট্রায়াল টুর্নামেন্টের’ আয়োজন করা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীরা প্রতিযোগিতার অংশ হিসেবে বোমাসদৃশ বস্তুটি নিয়ে আসেন।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




