ভারতীয় নারী দলের কোচ হতে চান গিবস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার
ভারতীয় নারী দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। সদ্যসমাপ্ত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ভারতীয় দল। কোচ রমেশ পওয়ারের চুক্তি আর নবায়ণ হয়নি।
নারী ক্রিকেট দলের জন্য নতুন কোচ খুজছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশ-বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচ ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। তবে সেই তালিকায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবসের নাম নিয়েই ক্রীড়ামহলে বেশি চাঞ্চল্য।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্ট, ২৪৮ ওয়ানডে এবং ২৩ টি-২০ ম্যাচ খেলেছেন গিবস। যদিও কোনও বড় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা নেই তার। এর আগে কুয়েত জাতীয় দলের কোচ ছিলেন। সদ্যসমাপ্ত আফগানিস্তান প্রিমিয়ার লিগের দল ‘বালখ লেজেন্ডস’কেও কোচিং করিয়েছেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলার জন্য অভিযুক্ত হয়েছিলেন। ছয় মাসের জন্য নির্বাসিতও হয়েছিলেন তিনি।
গিবস যে কোচ হতে চেয়ে আবেদন করেছেন, বিসিসিআইয়ের পক্ষে সেই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। গিবস নিজেও তার টুইটারে জানিয়েছেন এ কথা।
জানা গেছে এছাড়াও ভারতীয় দলের প্রাক্তন তারকা মনোজ প্রভাকর, বেঙ্কটেশ প্রসাদ, অস্ট্রেলিয় তারকা টম মুডি বা কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাভ হোয়াটমোর ভারতীয় নারী দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন। প্রভাকর দীর্ঘদিন দিল্লির রঞ্জি টিমের কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের পদ ছেড়ে দিয়েছেন প্রসাদও। টম মুডি বা ডাভ হোয়াটমোরের কোচিং অভিজ্ঞতা দীর্ঘ ও বেশ বর্ণময়।
ভারতীয় নারী দলের কোচ নির্বাচনের জন্য অংশুমান গায়কোয়াডসহ আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে একটি প্যানেল গঠনের কথা জানিয়েছে বিসিসিআই। সুতরাং গিবসের কাজটা যে খুব সহজ হবে না, তা বলাই যায়।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











