ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১:১০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতের টিকাকরণের মহড়ায় ৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের মধ্যমগ্রাম, দত্তাবাদ ও আমডাঙায় করোনাভাইরাসের টিকাকরণের মহড়া শুরু হয়েছে। শনিবার থেকে এ রাজ্যগুলোতে কোভিড-১৯ টিকার ড্রাই রান হবে। ইতোমধ্যে টিকাকরণের নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

টিকাকরণের কাজ চালাতে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কি না, টিকাকরণের গতি বাড়াতে গেলে আরও কী কী পদক্ষেপ করা প্রয়োজন, সে সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতেই ড্রাই রানের আয়োজন করেছে ভারত।

স্বাস্থ্যমন্ত্রালয় সূত্র জানায়, করোনা টিকার ড্রাই রান হবে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকে এ কাজ শুরু হবে।

এর আগে ২৮-২৯ ডিসেম্বর আসাম, পাঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশে করোনা টিকার প্রথম পর্যায়ের ড্রাই রান হয়েছিলো। নিবিড় পর্যবেক্ষণের জন্য শনিবার হতে চলা ড্রাই রানের সব তথ্য সংরক্ষণ করা হবে। ইতিমধ্যেই টিকাকরণের জন্য প্রায় ৯৬ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ রয়েছে।

ভারতের ন্যাশনাল কোভিড টাস্ক ফোর্সের প্রধান ডা. বিনোদ পাল জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩০ কোটি মানুষকে এই টিকা দেয়া হবে। কোভিড টিকাকরণের জন্য সরকার, ইন্ডাস্ট্রি ও অন্যান্য স্টেকহোল্ডারকে সঙ্গে মিলে একটি যৌথ টিম হিসেবে কাজ করছে।

তিনি জানান, সারা ভারতে ৩১টি বড় স্টক হাব হবে। সেখান থেকে রাজ্যের ২৯ হাজার ভ্যাকসিনেশন পয়েন্টে কোভিডের টিকা সরবরাহ করা হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা সম্মুখযোদ্ধা, সেই স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দেয়ার পরিকল্পনা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কীভাবে টিকার ইকজেকশন দেয়া হবে। টিকা দেবেন যারা তাদের সে বিষয়ে জ্ঞান কতটা, যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় বা কেউ অসুস্থ হয়ে পড়েন, তা হলে চটজলদি কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদির মহড়া চালানো হবে। পেশা-বয়স ইত্যাদির ভিত্তিতে গুরুত্ব বুঝে চারটি ক্যাটেগরি করা হয়েছে।

এদিকে নতুন বছরের প্রথম দিনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরু থেকেই এই ভ্যাকসিন রাজ্যে-রাজ্যে কীভাবে প্রয়োগ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলবে কেন্দ্র সরকার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-জেডসি