ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার। এর জেরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভারতের কর্ণাটক ও গোয়া রাজ্যসহ এর আশপাশের এলাকায়। দেশটির আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আগামী ২৬ ঘণ্টার মধ্যে যেকোনো সময় এটি আঘাত হানতে পারে।
আজ শনিবার ইন্ডিয়া টাইমসসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরব সাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিয়ার নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোঙ্কণ অঞ্চল, গোয়া, কর্নাটকের উপকূলীয় এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ভারি বৃষ্টি হবে ওডিশা, আসাম, মেঘালয়েও। তবে ভারতীয় উপকূলে কিয়ারের আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরির দক্ষিণ থেকে ২০০ কিলোমিটার এবং ৩১০ কিলোমিটার পর্যন্ত পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মুম্বাইয়ে অবস্থান করবে। আগামী পাঁচ দিনের মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, গভীর নিম্নচাপটি ২৬ ঘণ্টার মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে আশার কথা সেটি ভারতীয় উপকূলের দিকে আসবে না।
এর আগে গত বৃহস্পতিবারই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পর্যটকদের আগামী ২৭ অক্টোবর পর্যন্ত গোয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, গুজরাটের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি







