ভারতের বিপক্ষে হারলো বাংলাদেশ নারী হকি দল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমী নারী দলের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ নারী হকি দল। এই হারে বাংলাদেশ-ভারত ছয় ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় হারের মুখ দেখলো বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলায় বিজয়ী দলের হয়ে মনিশা চাওতিয়ান দু'টি এবং সাকশি, গায়ত্রি কিনান, লালরুয়াতফেলি মেসাবি ও লোতিয়া মেরি একটি করে গোল করেন। সিরিজের প্রথম ম্যাচেও গত মঙ্গলবার ৬-০ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা।
তুলনামূলকভাবে প্রথম ম্যাচের চেয়ে কালকের ম্যাচে ভালোই খেলেছে বাংলাদেশ। তবে অভিজ্ঞতা ও ফিটনেসের অভাবে গোলের দেখা পায়নি স্বাগতিক দল। তবে বেশ গোছালো হকি খেলে তারা। যদিও ম্যাচের প্রথমার্ধে চারটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে সফরকারী সাই হকি একাডেমী আরো দুই গোল করলে বড় হার নিশ্চিত হয় বাংলাদেশের জালে।
আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ওমেন্স জুনিয়র (অনুর্ধ্ব-২১) এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। এ আসরকে সামনে রেখে গত ৮ জুলাই অনুশীলন শুরু করে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ নারী হকি দল। দেশের বাইরে প্রথম টুর্ণামেন্টে খেলার আগে প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের সাই একাডেমী দলের বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলটি। সিরিজ চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের সাই একাডেমী নারী দল। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি সফররত সাই একাডেমী দল ও বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেবেন।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




