ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২২:০০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতের বিভিন্ন জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার

ভারতের বিভিন্ন জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান

ভারতের বিভিন্ন জেলায় শুরু কোভিড টিকার ড্রাই রান

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার শুরু হল কোভিড-১৯ টিকার ড্রাই রান। বিভিন্ন জেলার একাধিক কেন্দ্রে শুরু হয়েছে টিকাকরণ সংক্রান্ত এই প্রক্রিয়া।

করোনা টিকা বাজারে এলে তা কী ভাবে দেওয়া হবে, দেওয়ার পর কী কী পদক্ষেপ নিতে হবে— সে সব বিষয়েই অবহিত করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সোফোর্ডের টিকা কোভিশিল্ডকে জরুরিকালীন ব্যবহারের জন্য ছাত্রপত্র দেওয়া হয়েছে। তা কী ভাবে দেওয়া হবে জনসাধারণকে, তা নিয়েই জেলায় জেলায় এই মহড়া।

দক্ষিণ দিনাজপুর জেলায় ড্রাই রানের সূচনা করেন জেলাশাসক নিখিল নির্মল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। বালুরঘাটের সিএমওএইচ অফিস, হিলির গ্রামীণ হাসপাতাল এবং গঙ্গারামপুরের আর্বান হাসপাতালে ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে আজ শুক্রবার এই ড্রাই রানের অঙ্গ হিসাবে ‘টিকা’ দেওয়া হবে।

হুগলিতে জেলাতেও শুরু হয়েছে কোভিড টিকার ড্রাই রানের কাজ। পোলবা ব্লক হাসপাতাল, ইমামবাড়া সদর হাসপাতাল ও বাঁশবেড়িয়া পুর স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে তা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালেও শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান।

কোভিড টিকার মহড়া মালদহেও হয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল, ইংরেজবাজার ব্লক মিল্কি হাসপাতাল এবং একটি বেসরকারি নার্সিংহোমে হয়েছে মহড়ার কাজ। পশ্চিম  মেদিনীপুর জেলায় ড্রাই রান অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল।

মেদিনীপুর মেডিকেল কলেজে, কেরানিতোলা স্বাস্থ্য কেন্দ্রে এবং খড়্গপুর হিজলি স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে মহড়া। হাওড়া জেলাতেও হাওড়া হাসপাতাল, সাঁকরাইলের রঘুদেববাটি প্রাইমারি হেল্‌থ সেন্টার এবং হাওড়া থানার অন্তর্গত কালীতলায় আর্বান হেলথ সেন্টারে এই মহড়া হয়েছে।

টিকাকরণের জন্য প্রস্তুতি নিচ্ছে নদিয়া জেলাও। সেখানকার কৃষ্ণনগর সদর হাসপাতাল, বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতাল এবং নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ড্রাই রান হয়েছে।