ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনার সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের রাষ্ট্রপতি ভবনেও হানা দিয়েছে কোভিড-১৯। ফলে সে দেশের প্রেসিডেন্টের স্বাস্থ্য সুরক্ষাই এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক পরিচ্ছন্নকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
যেহেতু ওই কর্মী রাষ্ট্রপতি ভবনে কর্মরত অন্যদের সংস্পর্শেও এসেছেন, তাই তার থেকে ওই ব্যধী অন্যদের শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।
জানা যায়, প্রায় দিন চারেক আগে রাষ্ট্রপতি ভবনের ওই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
রাষ্ট্রপতি ভবনের একটি সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের কর্মকর্তা ও তার পরিবারকে এই পরিস্থিতিতে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।
তবে সেখানকার অন্য কর্মীদের মধ্য দিল্লির একটি কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে আশার কথা এটাই যে, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ওই সাফাই কর্মী ছাড়া বাকিদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত এদেশে করোনা আক্রান্ত মোট ১৮ হাজার ৬০১ জন। আর মারা গেছে আরও ৫৯০ জন।
গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে ভারতে সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। এরপরেই দিল্লির অবস্থান।রাজধানীতে এখনও পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন। সূত্র: এনডিটিভি
-জেডসি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







