ভারতে আক্রান্ত ছাড়াল ৫৬ হাজার, মৃত্যু ১৯শ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৪ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে লাগাতার বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যা এরইমধ্যে ৫৬ হাজার ছাড়িয়েছে, প্রাণহানি এক হাজার ৯শ’র কাছাকাছি।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরো তিন হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৫৬ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন আরো ১০৩ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৮৮৬ জনে ঠেকেছে।
তবে আশার কথা আশঙ্কাজনকহারে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে চিকিৎসা সহায়তায় বাড়ছে সুস্থ হওয়ার হারও। দেশটিতে বর্তমানে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে হয়েছে ২৯ দশমিক ৩৫ শতাংশ। গত একদিনে ১ হাজার ২৭৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে গোটা দেশে এ পর্যন্ত সুস্থ ১৬ হাজার ৫৪০ জন।
এদিকে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে নতুন করে আরো ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেজরিওয়ালের রাজত্বে একদিনের মধ্যে এই প্রথম একসঙ্গে এতজন সংক্রমিত হলেন। ফলে, দিল্লিতে আক্রান্ত বেড়ে ৫ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন এখন পর্যন্ত ৬৬ জন।
তবে আক্রান্ত ও প্রাণহানিতে সবার শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৫৮ জন করোনার কবলে পড়েছেন, আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬৫১ জন। ৩৯৬ জনের মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে আক্রান্ত ৬ হাজার ৬২৫ জন। এরপরই রাজধানী দিল্লি।
আর, মমতার পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৬ জনের করোনা চিহ্নিত হয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ১৪৪ জনের। এছাড়াও, জন্ম-কাশ্মীরে আক্রান্ত ৭৭৫ জন, মারা গেছেন ৮ জন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











