ভারতে আটকে থাকা ২৫ নারী ও শিশু ফিরলেন দেশে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
ভারতে আটক অবস্থায় থাকা ২৫ জন বাংলাদেশি নারী ও শিশু দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ জুন) পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে আটকে থাকা ঐসকল নারী-শিশুকে বাংলাদেশে পাঠানো হয়। দেশে ফেরত আসা এসব নারী -শিশুর মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক নারী এবং বাকিদের বয়স ১৮ বছরের নিচে।
দেশে ফেরত আসা এসকল নারী-শিশুরা বিভিন্ন সময় পাচার হওয়া বা ভুলক্রমে ভারতে গিয়ে বিভিন্ন সেফ হোমে ছিলেন। কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দপ্তরের নারী ও শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সহযোগিতায় তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
সম্প্রতি কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অব চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং সেফ হোমগুলো পরিদর্শন করে আটক বাংলাদেশি নারী ও শিশুদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নাগরিকত্ব যাচাই করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশ উপ-হাইকমিশন।
মঙ্গলবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) শামীমা ইয়াসমিন স্মৃতির নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল স্থানীয় জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ওই ২৫ জনকে হস্তান্তর করে। এসময় ভারতের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিএসএফ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে এই বছরের ২৭ জানুয়ারি ২১ জন ও ২২ মার্চ ২৩ জন ভারতে আটকে থাকা নারী ও শিশুকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



