ভারতে আরও ২২৪ জনের মৃত্যু, সুস্থতা ছাড়াল ৯৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২২৪ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৯ হাজার ২২৮ জন মারা গেলেন। একই সময়ে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৯ হাজার ৭৯ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৫ হাজার ৭৮৮।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ২২ হাজার ৯২৬ জন। এ নিয়ে দেশটিতে ৯৯ লাখের বেশি কোভিড রোগী সুস্থ হলেন।
শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে ৪৯ হাজার ৫৮০। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা সাড়ে ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ ৯ হাজার ৭৩৮, উত্তরপ্রদেশ ৮ হাজার ৩৭৯, অন্ধ্রপ্রদেশও ৭ হাজার ১০৮।
দেশটিতে মোট আক্রান্তের মধ্যে ১৯ লাখ ৩৫ হাজার মহারাষ্ট্রের। দেশের মোট আক্রান্তের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সেখানে। বাকি সব রাজ্যে মোট আক্রান্ত ১০ লাখের নীচে। কর্নাটকে তা ৯ লাখ, অন্ধ্রে ৮ লাখ ৮২ হাজার, তামিলনাড়ুতে ৮ লাখ ১৮ হাজার, কেরলে সাড়ে ৭ লাখ, দিল্লিতে ৬ লাখ ২৫ হাজার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে মোট আক্রান্ত। বাকি রাজ্যগুলিতে ৩ লাখের মধ্যে রয়েছে আক্রান্তের সংখ্যা।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











