ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৯০০ জন আক্রান্ত ও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৪৬ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৪১। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ২৪৫ জন আক্রান্ত হয়েছে। দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওই রাজ্যেই। রাজ্যটিতে এ পর্যন্ত ৫৮৩ জন মারা গিয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৫ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এ পর্যন্ত ৫ হাজার ৮০৪ জন আক্রান্ত এবং ৩১৯ জন মারা গেছেন।রাজধানী দিল্লিতে ৪ হাজার ৮৯৮ জন আক্রান্ত এবং ৬৪ জনের মৃত্যু হয়েছে।পশ্চিমবঙ্গে ১ হাজার ২৫৯ জন আক্রান্ত এবং ১৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন আক্রান্ত হয়েছেন।
ভারতে করোনাভাইরাস ক্রমশ গতি বৃদ্ধি করায় চলতি মে মাসের প্রথম ৪ দিনেই কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। মাত্র ৫ দিনের মধ্যেই ১৩ হাজার ১০৬ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











