ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৯১ হাজার, মৃত্যু ৩ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নতুন বছরেও দাপট কমছে না ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনসহ করোনা মহামারির। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবারও (৬ জানুয়ারি) সেই সংখ্যা বেড়ে লাখের কাছাকাছি পৌঁছেছে। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যাও ৩ শতাধিক।
এরইমধ্যে ভারতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে আড়াই হাজারের ঘর পার করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার। আর বুধবারের তুলনায় ৫৬ দশমিক ৫ শতাংশ বেশি।
অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও তিনশোর ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৫ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন।
ভারতে এখন দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।
এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি সরকার। রাজধানীর নয়টি হাসপাতালকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এছাড়া দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। সেই নির্দেশনায় দিল্লির হাসপাতালগুলোতে কোভিড বেড ৩ হাজার ৩১৬ থেকে বাড়িয়ে ৪ হাজার ৩৫০ করার কথা বলা হয়েছে।
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী









