ভারতে একদিনে করোনা শনাক্ত ৭৪৯০৩, মৃত্যু হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে দৈনিক সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে। ৯০ হাজারের কোঠা থেকে ৭৫ হাজারে নেমে এসেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের সকালের বুলেটিন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৭৪ হাজার ৯০৩ জন। তুলনায় করোনা সারিয়েছেন বেশিজন। সেই সংখ্যা এক লাখেরও বেশি।
ভারতে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৫৫ লাখ ৬২ হাজার ৪৮৩ জন। সংক্রমণ বৃদ্ধির হার যে কমেছে তেমনটা বলা যায় না। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণে আসায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্বাস্থ্যমন্ত্রণালয়ের। এবার লক্ষ্য হল সংক্রমণের হার ও অ্যাকটিভ কেসের সংখ্যা কমিয়ে ফেলা। সতর্কবার্তা আগেই এসেছিল যে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে। কারণ এখনই করোনা অ্যাকটিভ কেস ৯ লাখের বেশি, ১০ লাখ ছুঁতে চলেছে। অ্যাকটিভ কেসের হার ১৮.২৮%। তাই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না এখনই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, কনট্যাক্ট ট্রেসিংয়ে যদি বেশি সংখ্যক করোনা রোগীকে চিহ্নিত করে ফেলা যায় তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়ার হারও কমবে।
আজকের বুলেটিনে দুটো ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, করোনায় মৃত্যুহার আরও কমেছে। কেন্দ্রের হিসেবে ১.৬০%। এখনও অবধি ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮ হাজার জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হাজারের বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে কোভিড রোগীদের বেশিরভাগই কো-মর্বিডিটির শিকার। ডায়াবেটিস ও হাইপারটেনশন এই দুই রোগ বেশি দেখা যাচ্ছে করোনা আক্রান্তদের মধ্যে। তাছাড়া, ক্রনিক লিভার ও কিডনির রোগ, সিওপিডিও রয়েছে অনেকের মধ্যেই।
দ্বিতীয়ত, কোভিড রিকভারি রেট তথা সুস্থতার হার আরও বেড়েছে। কেন্দ্রের হিসেবে ৮০.১২ শতাংশ। একদিনেই করোনা সারিয়েছেন এক লাখের বেশি রোগী। দেশে এখন কোভিড জয়ীদের সংখ্যা, ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











