ভারতে একদিনে করোনা শনাক্ত ৮৩ হাজার, মৃত্যু ১০৮৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতের করোনা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬,৪৬,০১০। এ যাবৎ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০,০২০ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৫,৮৭,৬১৩ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৯,৬৮,৩৭৭।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩,৫২৭ জন। সুস্থ হয়েছেন ৮৯,৭৪৬ জন। আর মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। ভারতে এখন সুস্থতার হার ৮১.২৫ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৯ শতাংশ।
ভারতের কোভিড পরিসংখ্যানের শীর্ষে থাকা মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪২,৭৭০। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩,৪০৭ জনের। সুস্থ হয়েছেন ৯,৩৬,৫৫৪ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২,৭২,৮০৯।
দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৩৯,৩০২। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪৬১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫,৬২,৩৭৬ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ৭১,৪৬৫।
তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৫২,৬৭৪ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৯৪৭ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৯৭,৩৭৭ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৬,৩৫০।
চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৩৩,৮৫০। সংক্রমণে মৃত্যু হয়েছে ৮২২৮ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৩২,৪৫০ জন। কর্নাটকে অ্যাকটিভ রোগী ৯৩,১৭২ জন।
পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখান করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৬,৫৪৩। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২,৯৬,১৮৩ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৬৩,১৪৮।
ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। রাজধানী শহরে করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৩,০৭৫। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৫০৫১ জনের। সুস্থ হয়েছে ২,১৬,৪০১ জন। দিল্লিতে অ্যাকটিভ কেস ৩১,৬২৩। বিশ্বের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











