ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত ৭৫ হাজার, মোট মৃত্যু ৬০৪৭২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
এশিয়ার মধ্যে করোনাভাইরাসের মহামারিতে নাকাল ভারত। সে দেশের দ্রুত বাড়ছে করোনাভাইরাসের আধিপত্য। গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন সরকারি হিসেবে। যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ। গতকালের তুলনায় করোনা পরীক্ষা বেড়েছে লক্ষাধিক।আর একই সময়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৩ জনের।
বেশ কিছুদিন পর ফের লাফিয়ে বাড়ল ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২০ দিন দৈনিক সংক্রমণ ৬০ হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল। কোনওদিন তা ৬৮-৬৯ হচ্ছিল, তো কোনওদিন ৬০-৬১ হাজার। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ৭৫ হাজার ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে ৭৫ হাজার ৭৬০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে কখনও আক্রান্ত হননি। যার জেরে ভারতে মোট আক্রান্ত হলেন ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩ হাজার ৯১৮ ও ৪৭ হাজার ১৬১ জন। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে এখন প্রতিদিনই বেশি লোক নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৮ লাখ ২১ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৭ লাখ ১৭ হাজার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। এ নিয়ে ভারতে মোট ৬০ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৩ হাজার ৮৯ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৬ হাজার ৮৩৯ জন। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











