ভারতে একদিনে রেকর্ড ২৮,৬৩৭ জন করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৮ লাখে পৌঁছেছে। একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এই পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৭৪।
সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬৩৭ জন করোনা আক্রান্ত হয়েছে যা এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা। একইসময়ে ৫৫১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৬২১ জন সুস্থ হওয়ায় দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ২৫৮ জন।
ভারতে সুস্থ হওয়ার হার সামান্য বেড়ে ৬২.৯২ শতাংশ হয়েছে। এছাড়া পজিটিভের হার হয়েছে ১০.২২ শতাংশ।
সক্রিয় করোনা রোগীর সংখ্যার নিরিখে মহারাষ্ট্র সবার উপরে রয়েছে। রাজ্যটিতে বর্তমানে ৯৯ হাজার ৪৯৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া তামিলনাড়ুতে ৪৬ হাজার ৪১৩, কর্ণাটকে ২০ হাজার ৮৮৭, রাজধানী দিল্লিতে ১৯ হাজার ৮৯৫, অন্ধ্র প্রদেশে ১২ হাজার ৫৩৩, তেলেঙ্গানায় ১২ হাজার ১৩৫, উত্তর প্রদেশে ১১ হাজার ৪৯০, গুজরাটে ১০ হাজার ২৬০ জন করোনা রোগী বর্তমান রয়েছে।
এদিকে, মহারাষ্ট্রের রাজভবনে করোনা হানা দেওয়ায় সেখানকার গভর্নর ভগত সিং কেশিয়ারিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। রাজভবনের ১৬ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। রাজভবনের মোট ১০০ কর্মীর নমুনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











