ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:১১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ভারতে একদিনে রেকর্ড ৭৭৮২৬ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমণ নতুন রেকর্ড হচ্ছে। এতোদিন গড়ে আক্রান্তে সংখ্যা ৬০ এর কোটায় থাকলেও গত ২৪ ঘণ্টায় তা ৭৫ কোটায় গিয়ে ঠেকেছে। এদিন ৭৮ হাজার মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন। যা ভারতে একদিনে রেকর্ড।

করোনাভাইরাসের (কভিড-১৯) হটস্পট ভারতে একদিনে রেকর্ড প্রায় ৭৮ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে এক হাজারের বেশি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৮২৬ জনের। একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মারা গেছেন আরও ১ হাজার ৬৫ জন।

ভারতে মোট শনাক্ত ৩৩ লাখ সাড়ে ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় ৬১ হাজার ৭০০ জন।

এই সময় জানায়, আগস্টে এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার জনের বেশি। এই মাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে। জুলাইতে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১২২ জন।

গত ৪ আগস্ট থেকে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে মোট শনাক্তে তৃতীয় স্থানে থাকা ভারত। এদিকে মোট মৃতের সংখ্যায়ও মেক্সিকোকে টপকে দু-একদিনের মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। দু’দেশের মৃতের সংখ্যার ব্যবধান এক হাজারের কম।

এছাড়া করোনার বৈশ্বিক সংক্রমণ ২ কোটি ৪৬ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ সাড়ে ৩৫ হাজারের বেশি।

-জেডসি