ভারতে করোনা: ফের উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ভারতে করোনার দৈনিক সংক্রমণ নেমেছে ১ হাজারের নিচে, কমেছে এ রোগে মৃত্যুর হারও। তবে এই স্বস্তিকর আবহেও উদ্বেগ বাড়িয়ে তুলছে দিল্লির করোনা পরিস্থিতি।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন, যার মধ্যে দিল্লিতেই আক্রান্তের সংখ্যা ৩৬৬ জন। মন্ত্রণালয়সূত্রে আরও জানা গেছে, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণ বাড়ছে দিল্লিতে।
দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন, এবং এদের মধ্যে ১৪ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। শতকরা হিসেবে এই হার ২৭ শতাংশ।
সংক্রমণ বাড়তে থাকায় ইতোমধ্যে বাড়ির বাইরে মাস্ক পরিধান বিষয়ক বাধ্যবাধকতা ফিরিয়ে এনেছে দিল্লির রাজ্যসরকার।
তবে দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশের সুস্থতার হার স্বস্তিজনক। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৮৩৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন; যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭৯৬ জন। ভারতে বর্তমানে করোনা সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ১৮৬ কোটি ৩৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শুক্রবার টিকা নিয়েছেন সাড়ে ৬ লক্ষের বেশি মানুষ।
বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ






