ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। বুধবার সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
ভারতে করোনা মোকাবিলায় দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি চলবে। যদিও করোনায় প্রতিদিনই মৃত্যু মিছিল বেড়ে চলেছে। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার জরুরি ভিত্তিতে ওই ইস্যুতে কাজ করলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।
ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত ৫ হাজার ২২১ জন আক্রান্ত এবং ২৫১ জনের মৃত্যু হয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এখানে ২ হাজার ২৭২ জন আক্রান্ত এবং ৯৫ জন মারা গেছেন।তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে ২ হাজার ১৫৬ জন আক্রান্ত এবং ৪৭ জন মারা গেছেন।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস ইস্যুতে লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক হবে। এসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে মতামত নেবেন। এরপরেই চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











