ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৮:০৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ভারতে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৫ লাখ, মৃত ১৬,৪৭৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৪৭৫। আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯ হাজার ৪৫৯ জন আক্রান্ত ও ৩৮০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৩ লাখ ২১ হাজার ৭২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এরফলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লাখ ১০ হাজার ১২০ জনে দাঁড়িয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে আক্রান্ত ও মৃতের নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

মহারাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৬২৬ জন আক্রান্ত ও ৭ হাজার ৪২৯ জন মারা গেছে।

রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৭, মৃত ২ হাজার ৬২৩। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৪ জন মারা গেছে।

তামিলনাড়ুতে ৮২ হাজার ২৭৫ জন আক্রান্ত ও ১ হাজার ৭৯ জনের মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩২০। রাজ্যটিতে এ পর্যন্ত ১ হাজার ৮০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ জন মারা গেছে। রাজ্যটিতে ১৭ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

-জেডসি