ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:৪৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়াল, মৃত্যু ১ লাখ ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৮১ লাখ ৩৭ হাজার ১১৯ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৬৪১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত ৪৮ হাজার ২৬৮ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৫৫১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ৭৪ লাখ ৩২ হাজার ৮২৯ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ লাখ ৮২ হাজার ৬৪৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) ১১ লাখ ৬৪ হাজার ৬৪৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন অর্থাৎ ৩০ অক্টোবর পর্যন্ত দেশে এ পর্যন্ত মোট ১০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার ৭.১৬ শতাংশ, সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার ৯১.৩৪ শতাংশ। মৃত্যু হার কমে হয়েছে ১.৪৯ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনা সংক্রমণ ছড়ানো রুখতে সর্বোপরি টেস্টের ওপর জোর দেওয়ার কথা বলেছে। তাদের মতে, টেস্টিং, ট্রেসিং এবং ট্র্যাকিং ঠিকমতো করতে পারলেই করোনার সংক্রমণের গতি দুর্বল করা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, দৈনিক প্রতি ১০ লাখ জনসংখ্যায় ন্যূনতম ১৪০ জনের নমুনা পরীক্ষা করতে হবে। ভারতে অবশ্য অনেক বেশিই পরীক্ষা হচ্ছে। দৈনিক গড়ে প্রতি ১০ লাখে ৮৪৪ জনের করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। একইভাবে পশ্চিমবঙ্গে দৈনিক গড়ে প্রতি ১০ লাখে ৫০৯ জনের নমুনা পরীক্ষা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, কন্টেইনমেন্ট জোনের উপরে কঠোর নজরদারি ও রাজ্যগুলো আরও একটু বাড়তি উদ্যোগ নিয়ে সচেতনতার বার্তা প্রচারে মানুষকে সতর্ক করতে পারলেই দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমানো যাবে।

-জেডসি