ভারতে করোনায় একদিনে আক্রান্ত ১৪৯৩৩, মৃত ৩১২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৪০ হাজার ২১৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৩৩ জন। একইসময়ে ৩১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ১৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছে।
করোনায় মোট মৃতদের মধ্যে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি ৬ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৭২১ জন আক্রান্ত ও ১১৩ জন মারা গেছে।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লিতে ধারাবাহিকভাবে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে। করোনার প্রভাবে সেখানে এপর্যন্ত মোট ২ হাজার ২৩৩ জনের মৃত্যু হয়েছে।
তৃতীয়স্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১ হজার ৬৮৪ জন মারা গেছে।
এছাড়া তামিলনাড়ু ৭৯৪, পশ্চিমবঙ্গ ৫৬৯, উত্তরপ্রদেশ ৫৬৯, মধ্যপ্রদেশ ৫২১, রাজস্থান ৩৫৬, তেলেঙ্গানা ২১৭, হরিয়ানা ১৬৯, কর্নাটক ১৪২, অন্ধ্রপ্রদেশ ১১১ এবং পঞ্জাবে ১০১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, উত্তর প্রদেশ পুলিশের জরুরি পরিসেবা ডায়াল ১১২-এর সদর দপ্তরে কর্মীদের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দফতরটি ‘সিল’ করে দেওয়া হয়েছে। দফতরটিতে এ পর্যন্ত ১২ জন করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত রবিবার সেখানে ১৬ কর্মীর নমুনা পরীক্ষা করা হয়। সোমবার প্রকাশিত রিপোর্টে তাদের ৬ জন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। গতকাল (সোমবার) পুনরায় সেখানে প্রায় ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানকার কর্মীদের সোমবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শিফটের জন্য ডাকা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সবাইকে সদর দফতরে আসতে নিষেধ করা হয়।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে