ভারতে করোনায় একদিনে আক্রান্ত ২৪০১৫, মৃত্যু ৬১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বর্তমানে পৃথিবীতে সব চেয়ে বেশি বিপর্যস্ত ভারত। এরইমধ্যে ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে ছাপিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশটি।
শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৬১০ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত কয়েকমাস ধরে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল শীর্ষে অবস্থান করছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১১ জন, আক্রান্ত ৩৫ হাজার ৩৫ জন। এরপর মৃত্যুর মিছিলে এগিয়ে আছে মেক্সিকো। সেখানে মৃত্যু ৬৫৪ জন মারা গেছেন, তবে আক্রান্তের হার কিছুটা কমে ৬ হাজার ৭৪০ জন হয়েছে। এরপরে ভারতের অবস্থান।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।
ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬। করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানেও আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গত একদিনে এখানে আরও ৪ হাজার ৩২৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। দিল্লিতে করোনা আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৯২৩ জন করোনায় মারা গেছেন।
এছাড়া পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,৪৮৮ জনে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-জেডসি
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে