ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে করোনায় নতুন করে ২৪,৭১২ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভারতে করোনায় নতুন করে ২৪,৭১২ আক্রান্ত

ভারতে করোনায় নতুন করে ২৪,৭১২ আক্রান্ত

প্রতিবেশী রাষ্ট্র ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ হাজার ৭১২ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৯৬ লাখ ৯৩ হাজার মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। বৃহস্পতিবার কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় আজ সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো।

ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৯৩ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সুস্থতার হার ৯৫.৭৫ শতাংশ এবং মৃত্যু হার ১.৪৫ শতাংশ।

উপাত্ত অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। এ সংখ্যা দেশের মোট আক্রান্তের ২.৮০ শতাংশ।