ভারতে করোনায় মৃত্যু এক লাখ ৩৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৮০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট এক লাখ ৩৪ হাজার ২১৮ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৭৭ হাজার ৮৪০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩১৪ জন। এ নিয়ে দেশটিতে ৮৬ লাখ ৪ হাজার ৯৫৫ জন কোভিড রোগী সুস্থ হলেন।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
করোনায় ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে, তার এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৬ হাজার ৬৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর রয়েছে দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৭ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯১৮ জন এবং মোট মৃত্যু ৮ হাজার ৭২ জন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








