ভারতে করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনার টিকা যখন ছাড়পত্র পেল, তখন দেশটির কোভিড সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসার পথে। গত চারদিন দৈনিক আক্রান্ত ২০ হাজারের নিচে, যা আজও তা অব্যাহত রয়েছে। একই সাথে আগের তুলনায় কমেছে প্রাণহানিও। তারপরও আজ মৃতের সংখ্যা দেড় লাখ ছুঁতে চলেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৭৫ জন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৪৪ জনে দাঁড়িয়েছে।
নতুন করে প্রাণ ঝরেছে ২০১ জনের। এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জনের ঠেকেছে। দেশটিতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে (৪৯ হাজার ৬৯৫)। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে তা সাড়ে ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ (৯ হাজার ৮১৭), উত্তরপ্রদেশ (৮ হাজার ৪১৩) ও অন্ধ্রপ্রদেশ (৭ হাজার ১১৮)।
এ সবের পাশাপাশি দেশে সুস্থতার হার শুরু থেকেই বেশি। আক্রান্তের পর সুস্থ হওয়া কোটির দোরগোড়ায়। যার সংখ্যা ৯৯ লাখ ৭৫ হাজার ৯৫৮ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯১ জন রোগী। এই সুস্থতার জেরে সক্রিয় রোগীর ২ লাখ ৩১ হাজার ৩৬ জনে থেমেছে।
দেশের মোট আক্রান্তের মধ্যে ১৯ লাখ ৪৭ হাজার মহারাষ্ট্রের। দেশের মোট আক্রান্তের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সেখানে। বাকি সব রাজ্যে মোট আক্রান্ত ১০ লাখের নিচে। কর্নাটকে তা ৯ লাখ পার করেছে, অন্ধ্রে ৮ লাখ ৮৩ হাজার, তামিলনাড়ুতে ৮ লাখ ২১ হাজার। কেরলে ৭ লাখ ৭৮ হাজার পার করে বাড়ছে, দিল্লিতে ৬ লাখ ২৭ হাজার। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে মোট আক্রান্ত। বাকি রাজ্যগুলিতে ৩ লাখের গণ্ডিতে রয়েছে আক্রান্তের সংখ্যা।
পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্ত উল্লেখযোগ্য হারে কমেছে গত ক’দিনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৯৭ জন। এ রাজ্যে মোট আক্রান্ত ৫ লাখ ৫৫ হাজার ৫৭২ জন। যদিও এর মধ্যে ৫ লাখ ৩৬ হাজার মানুষই সুস্থ হয়ে উঠেছেন।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









