ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১ হাজার ১৩৯। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। করোনার প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে ১৩৪ জন মারা গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ৩৯ হাজার ১৭৪ জন সুস্থ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই তথ্য জানা গেছে। বিশ্বে ভারতসহ এমন ১১ টি দেশ রয়েছে যেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের নিরিখে ১ লাখ ছাড়াতে সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১১১ দিন লেগেছে। ভারতে গত ৩০ জানুয়ারি প্রথম করোনা আক্রান্তের ঘটনা প্রকাশ্যে আসে।
ভারতে চলতি মে মাসে মাত্র তিন দিনে ১৫ হাজার নয়া সংক্রমণ হয়েছে। ১৭ মে ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার ২০০-এর বেশি এবং ১৬ মে ৪ হাজার ৮০০-এর বেশি এবং ১৮ মে ৪ হাজার ৯৭০ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্র বরাবরই করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত এপর্যন্ত ৩৫ হাজার ৫৮ জন আক্রান্ত ও ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ৫ টি নয়া সংক্রমণ ও ৫১ জন মারা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে এ পর্যন্ত ১১ হাজার ৭৬০ জন আক্রান্ত এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এপর্যন্ত ১১ হাজার ৭৪৫ জন আক্রান্ত এবং ৬৯৪ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩৬৬ টি নয়া সংক্রমণ ও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
চতুর্থ স্থানে থাকা রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ১০ হাজার ৫৪ জন আক্রান্ত ও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৮২৫ জন আক্রান্ত ও ২৪৪ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৪৮ নয়া সংক্রমণ ও ৬ জনের মৃত্যু হয়েছে।
-জেডসি
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











