ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৫:৪৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়াল

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়াল

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ছয় লাখের বেশি। সেই সঙ্গে এক দিনে ৫১ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৫০৯ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সেখানে আমেরিকা ও ব্রাজিলে ওই সময়ের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৬ হাজার ৭৭৩ ও ৫১ হাজার ৬০৩। এই বৃদ্ধির জের ধরে ভারতে মোট করোনা আক্রান্ত হলেন ১৯ লাখ আট হাজার ২৫৪ জন। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ২৮ লাখ ও প্রথম স্থানে থাকা আমেরিকাতে ৪৭ লাখ ৭০ হাজার।

মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইটালিকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলির তুলনায় ভারতে অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৫৭ জনের। এ নিয়ে দেশে মোট ৩৯ হাজার ৭৯৫ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।